News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ লাইন ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ কর্মী আক্রান্ত
Image

বিদ্যুৎ লাইন ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ কর্মী আক্রান্ত

আগরতলা , ১৯ সেপ্টেম্বর : হূক লাইনে বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎ অপচয়ের ঘটনা অব্যাহত রয়েছে। হোক লাইনে বিদ্যুৎ চুরির ফলে একদিকে যেমন বৈধ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঠিক তেমনি বিদ্যুৎ গোলযোগও মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ নিগম বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। বিদ্যুৎ লাইন ছিন্ন করতে গিয়ে প্রায়ই বিদ্যুৎ কর্মীরা  আক্রান্ত হচ্ছেন।
রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তর সরকারি বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে ব্যবহার এবং বিল প্রদানের উপর গুরুত্ব আরোপ করলেও কিছু সংখ্যক অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর কারণে রাজ্য সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে। যেসব বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অবৈধ হুকলাইন কাটতে যাচ্ছে উল্টা তারা আক্রমণের শিকার হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং সাব স্টেশনের অধীন মধুবন এডিসি ভিলেজের ৮০ ধুন এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এই সমস্যা, সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী হরিচরণ নাথ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মধুবন এডিসি ভিলেজের ৮০ ধুন এলাকায় যেখানে বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যেখানে লাইনের সমস্যা রয়েছে সেখানে এলাকার প্রণয় নাথের বৈধ সংযোগটি কাটা এবং একটি অবৈধ সংযোগ রয়েছে। হরিচরণ নাথ যথারীতি অবৈধ হুক লাইনের সংযোগটি কেটে দিয়ে বিদ্যুতের লাইন মেরামত করে। কাজ শেষ হতে হতে প্রায় রাত সাড়ে আটটা বেজে যায়। প্রণয় নাথের অবৈধ হুকলাইন কাঁটা হয়ে গেছে খবর পেয়ে প্রণয় নাথ লাঠিসোটা নিয়ে এসে হরিচরণ নাথের উপর আক্রমণ চালায়। এই আক্রমণে হরিচরণ নাথ হাতে পায়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। বিদ্যুৎ দপ্তরের অন্যান্য কর্মীরা প্রণয় নাথের হাত থেকে হরিচরণ নাথকে ছুটিয়ে আনতে ব্যর্থ হয়ে তারা খালি হাতে ঘুরে আসে। অবশেষে ক্ষতবিক্ষত অবস্থায় হরিচরণ নাথ এবং তার সঙ্গের কর্মীকে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রাত আনুমানিক সাড়ে ৯ টায় এনে ভর্তি করানো হয়। বর্তমানে সে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে হরিচরণ নাথের বাড়ি ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের আনন্দবাজারে। এভাবে যদি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অবৈধ হুক লাইনের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে আক্রমণের শিকার হয় তবে কোন জায়গায় বিদ্যুতের সমস্যা হলে বিদ্যুৎ কর্মীরা এলাকায় যাওয়ার জন্য নিরাপত্তার ভূমিকা কে নেবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ কর্মীরা উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top