News Flash

  • Home
  • দিনের খবর
  • মহান বিপ্লবী মদনলাল ধিংরাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী চৌহানের
Image

মহান বিপ্লবী মদনলাল ধিংরাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী চৌহানের

ভোপাল, ১৮ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্বাধীনতা সংগ্রামী মদন লাল ধিংরাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী মদন লাল ধিংরাকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারত মাতার সত্যিকারের পুত্র মহান বিপ্লবী মদনলাল ধিংড়া জির আজ জন্মবার্ষিকী। ইনি ভারত মাতার দাসত্বের শৃঙ্খল ভাঙতে আনন্দের সঙ্গে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। চৌহান আরও লেখেন, মাতৃভূমিকে রক্ষা করার জন্য আপনার অমূল্য আত্মত্যাগের গল্প সর্বদা প্রতিটি ভারতীয়কে দেশের সেবায় নিয়োজিত হতে অনুপ্রাণিত করবে।

অন্য একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী চৌহান রাজা শঙ্কর শাহ এবং কুনওয়ার রঘুনাথ শাহকে তাঁদের মৃত্যুদিবসে শ্রদ্ধা জানিয়েছেন। শিবরাজ সিং চৌহান লেখেন, আমি ১৮৫৭ সালের বিপ্লবে শহীদ রাজা শঙ্কর শাহজি এবং কুনওয়ার রঘুনাথ শাহজিকে তাদের মৃত্যু দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আপনাদের সাহস ও বীরত্বের কাহিনী দেশের মানুষকে সবসময় দেশের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top