News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার উন্নয়ন নিয়ে কথা হয়েছেঃ মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার উন্নয়ন নিয়ে কথা হয়েছেঃ মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাজ্যের দুটি কেন্দ্রে কিছুদিন আগেই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুটি কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। দুটি কেন্দ্রে জয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই জয়ের ভূয়সী প্রশংসা করেছেন। আগামীদিনে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়েও কথা বলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাঃ মানিক সাহার কথায়, ত্রিপুরায় বর্তমানে প্রচুর বিনিয়োগকারী সংস্থা আসতে চাইছে। বর্তমানে ত্রিপুরার উন্নয়ন অগ্রগতির পথে। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন কথা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার কিকি কাজ করছে এবং আগামী দিনে কিকি পরিকল্পনা রয়েছে সেই বিষয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়েই বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে, রাজ্যের মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কাজ করতে। সেই দিশাতেই সরকার কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top