News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিপিএল’র পরিত্যাক্ত আবাসন ভাঙার সময় চাঙড় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য
Image

ডিপিএল’র পরিত্যাক্ত আবাসন ভাঙার সময় চাঙড় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য

দুর্গাপুর ১৬ সেপ্টেম্বর (হি. স.): পরিত্যাক্ত আবাসন ভাঙার সময় চাঙড় চাপা পড়ে মৃত্যু হল এক ঠিকাশ্রমিকের। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কেকওভেন থানার ডিপিএল ডিপিএল কলোনী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সঞ্জয় বাগদী(৩২), বাঁকুড়ার বড়জোড়া থানার ভৈরবপুরের বাসিন্দা। প্রসঙ্গত, কয়েক মাস ধরে ডিপিএল কোলানিতে ডিপিএল’র পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ চলছে। আবসন ভাঙার কাজ বেসরকারী ঠিকাসংস্থা করেছে। শনিবার ডিপিএল বি-এন টাইপ এলাকায় মেশিন দিয়ে আবাসন ভাঙার কাজ চলছিল। ওই সময় আচমকা ওই আবাসনের কংক্রিটের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে তার ওপর পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে প্রশ্ন উঠেছে, শ্রমিক সুরক্ষায়। পরিত্যাক্ত দুর্বল আবাসন যেকোন সময় তাতে মেশিনের ঘা লাগলেই ভেঙে পড়ার শঙ্কা থাকে। অভিযোগ শ্রমিকদের ছিল না হেলমেট, ছিল না সেফটি বেল্ট, ছিল না সেফটি জ্যাকেট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেকওভেন থানার পুলিশ।
ডিপিএল’র জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন,” পরিত্যক্ত ও ভগ্নপ্রায় থাকা আবাসন গুলি ভাঙা হচ্ছে। একটি ঠিকাসংস্থা ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন সেখানে দুর্ঘটনা ঘটাচ্ছে শুনেছি। অত্যন্ত দুঃখজনক। পুলিশকে জানানো হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top