News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরের সন্ত্রাসী উপদ্রব বেড়েই চলেছে, এবার বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি
Image

কাশ্মীরের সন্ত্রাসী উপদ্রব বেড়েই চলেছে, এবার বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিগত কিছু দিন ধরে জঙ্গিদের উপদ্রব বেড়েই চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরির হাথলাঙ্গা এলাকায় এনকাউন্টার শুরু হয়।

সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনী ও বারামুল্লা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। ওই এলাকায় সম্ভবত আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তা গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। অভিযান জারি রয়েছে।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top