News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  চা বাগানের শ্রমিকদের ছাঁটাই করার নির্দেশ দেওয়ায় উত্তেজনা
Image

 চা বাগানের শ্রমিকদের ছাঁটাই করার নির্দেশ দেওয়ায় উত্তেজনা

আগরতলা , ১৬ সেপ্টেম্বর : পানীয় জল, বিদ্যুৎ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় দাবিগুলি পূরণের জন্য হরেন্দ্র নগর চা বাগানের শ্রমিকরা শনিবার কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে গেলে তাদেরকে কাজ থেকে দিনের মতো ছাঁটাই করার নির্দেশ দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তাতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে।

 ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, চা বাগান ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে উত্তেজনা বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগান এলাকায়। প্রতিবাদ করায় প্রায় দুই শতাধিক চা শ্রমিকের এক দিনের কাজ বন্ধ করে দেয় নরেন্দ্রনগর চা বাগান কর্তৃপক্ষ।
ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া বিধানসভার অন্তর্গত ৭ টি চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত।শাসক দল যতই ঢাক ঢোল ফাটানোর চেষ্টা করুক না কেন চা বাগান শ্রমিকদের সমস্যা দিন দিন বেড়েই চলছে। বামুটিয়া বিধানসভার ৭ টি চা বাগানের আসল চিত্র আবারো উঠে এলো হরেন্দ্রনগর চা বাগানের এই ঘটনার মধ্য দিয়ে। হরেন্দ্রনগর চা বাগান এলাকার রাস্তা বন্ধ করে শ্রমিকরা বিভিন্ন বঞ্চনার অভিযোগ এনে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগান শ্রমিকরা বাগান অফিস ঘেরাও করে। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনস্থালে ছুটে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। বাগান শ্রমিকরা যেন তারা সঠিকভাবে জল বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে না। মালিক এবং প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নি তাদের জন্য। তাই তারা বিক্ষোভ শুরু করেছে।  এদিন বিক্ষোভে কাজ ছিল বন্ধ। শ্রমিকদের দাবি গুলি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতির যে আরো অবনতি ঘটবে তা এদিন শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top