News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বচ্ছতা বজায় রেখে চাকুরী হউক রাজ্যেঃ ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক
Image

স্বচ্ছতা বজায় রেখে চাকুরী হউক রাজ্যেঃ ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক

আগরতলা৷১৪ সেপ্টেম্বর : স্বচ্ছতা বজায় রেখে যুবকদের সাথে ছলচাতুরী না করে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হউক রাজ্যে। জেআরবিটি গ্রুপ-সি এর ফলাফল প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা বলেন বলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, ২০২১ সালের আগস্ট মাসে জেআরবিটি গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর অতিক্রান্ত হলেও ফলাফল প্রকাশ নিয়ে তালবাহানা করছিল দপ্তর। বিভিন্নভাবে এই ফলাফলের জন্য আন্দোলন করেছে এসএফআই, ডিওয়াইএফআই , টিএসএফ। শেষ পর্যন্ত এই ফলাফল ঘোষণা হলেও গ্রুপ-ডি এর ফলাফল এখনো বাকি। তিনি আরও বলেন, যে একটি সুত্র মারফত খবর রয়েছে রাজ্যে এই জেআরবিটি এর নিয়োগে নাকি ৪০ শতাংশ বহিরাজ্যের। যদিও এই বিষয়ে কোনো প্রমান তার কাছে নেই বলে জানিয়েছেন পলাশ ভৌমিক। তিনি বলেন, রাজ্যের বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা হলেই খুশি তারা। তবে তা অবশ্যই স্বচ্ছভাবে হতে হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top