News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষায় সফল চাকুরীপ্রার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী রতনলাল নাথ

জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষায় সফল চাকুরীপ্রার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষায় সফল চাকুরীপ্রার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী রতনলাল নাথ। চাকুরী সংক্রান্ত বিভিন্ন বিষয় এদিন নিজ বক্তব্যে তুলে ধরেছেন তিনি। মন্ত্রী জেআরবিটি গ্রুপ-সি এর পরীক্ষা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে জানান, জেআরবিটি গ্রুপ সি এর জন্য সর্বমোট ২৪১০ জনের শূন্যপদ ঘোষণা করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, তার মধ্যে ১৯৮০ জনের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জেআরবিটি। মন্ত্রী আরও বলেন, ৪৩০ টি পদ এখনো খালি আছে। কেননা, এক্স সার্ভিসম্যান, পাম্প অপারেটর, দিব্যাঙ্গজন আরও বেশ কিছু পদে যে যে মানদণ্ড স্থির করা হয়েছিল সেগুলি পূরণ না হওয়ায় সেই পদগুলি খালি রয়ে গেছে।এছাড়াও জেআরবিটি গ্রুপ-ডি এর ফলাফল নিয়ে মন্ত্রী জানিয়েছেন, এমন অনেক চাকুরীপ্রার্থী রয়েছেন যারা কিনা গ্রুপ-সি এবং গ্রুপ ডি দুটোতেই আবেদন পত্র জমা দিয়েছেন। যারা গ্রুপ-সি তে চাকুরী পাবেন তারা কেউই আর গ্রুপ ডি এর পদে যোগ দিতে যাবেন না। ফলে গ্রুপ-ডি এর পদ খালি থাকবে। তাই গ্রুপ-সি এর নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপ ডি এর ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন জেআরবিটি পরীক্ষায় বহিঃরাজ্য থেকে আসা উত্তীর্ণ ব্যক্তিদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি খুবই কম সংখ্যা। ১০ থেকে ১৫ জন হবে সব মিলিয়ে। তবে সেই সময় রাজ্যে পিআরটিসি বাধ্যতামূলক ছিলনা। তাই যারাই উত্তীর্ণ হবে তাদের চাকুরী দেওয়া হবে। এখন থেকে যে বিজ্ঞপ্তিগুলি দেওয়া হবে সেগুলিতে পিআরটিসি এর উল্লেখ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top