News Flash

Image

মঙ্গলদৈয়ে সড়ক দুৰ্ঘটনায় হত এক

মঙ্গলদৈ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলদৈয়ে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনা এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে মঙ্গলদৈয়ের হাউলি মোহনপুরের বাসিন্দা বছর ৫২-এর জনৈক কমলেশ্বর ডেকা বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ঘটনা বুধবার রাতে মঙ্গলদৈয়ের নিকতবৰ্তী চপাই এলাকায় সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় কোনও এক গাড়ি পিষে মেরেছে বাই-সাইকেল আরোহী কমলেশ্বর ডেকাকে। কমলেশ্বরকে ধাক্কা দিয়ে পিষে মেরে অকুস্থল থেকে পালিয়ে গেছে গাড়িটি।

তদন্তকারী পুলিশ অফিসার জানান, নিহত কমলেশ্বর ডেকা একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। কারখানার কাজ শেষ করে বাই-সাইকেলে স্বগৃহে যাওয়ার সময় সংঘটিত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনাটি।

দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় মঙ্গলদৈ থানার পুলিশ। তাঁরা কমলেশ্বর ডেকাকে উদ্ধার করে মঙ্গলদৈ অসামরিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top