News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন, নতুন বিশ্ববিদ্যালয়, কর্মচারী বিষয়ক সহ ২৩টি বিল পাস অসম বিধানসভায়
Image

পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন, নতুন বিশ্ববিদ্যালয়, কর্মচারী বিষয়ক সহ ২৩টি বিল পাস অসম বিধানসভায়

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আজ অসম বিধানসভার চুতুর্থ দিনের শরৎকালীন অধিবেশনে পাস হয়েছে ২৩টি নতুন ও সংশোধনী বিল।

বিলগুলি যথাক্রমে রাজস্ব ও দুৰ্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগের ‘রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্ৰ্যান্সপারেন্সি ইন ল্যান্ড ইকুইজিশন, রিহেবিলিট্যাশন অ্যান্ড রিসেটেলমেন্ট (আসাম অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৩’। পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন ইত্যাদি বিভাগের ‘দ্য আসাম পঞ্চায়েত (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৩’।

এছাড়া শিক্ষা বিভাগের মোট ১৪টি বিল অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল। সেগুলিও আজ পাস হয়ে গেছে। বিলগুলি যথাক্রমে ‘নগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, শিলচরের ‘গুরুচরণ বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘বঙাইগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘জগন্নাথ বরুয়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘অসম বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘অসম মহিলা বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘কটন বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘শিবসাগর বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘গৌহাটি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘মাধবদেব বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২৩’, ‘কুমার ভাস্কর বৰ্মা সংস্কৃত অ্যান্ড অ্যানশিয়েন্ট স্টাডিজ (সংশোধনী) বিল-২০২৩’ এবং ‘দ্য আসাম রিপিলিং বিল-২০২৩’।

মুখ্যমন্ত্ৰী, কৰ্মচারী ইত্যাদি বিভাগের ‘দ্য মবিলিটি অব এমপ্লয়িজ অব স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আদার এস্টাব্লিশমেন্ট (ফর অপ্টিমাম ইউটিলাইজেশন অব অ্যাভেইলেবল মেনপাওয়ার ফর এফিশিয়েন্সি) বিল ২০২৩’।

অর্থ বিভাগের ‘দ্য আসাম মাইক্ৰো ফিনান্স ইনস্টিটিউশন (রেগুলেশন অব মানি লন্ডারিং) (সংশোধনী) বিল-২০২৩’, অসম সামগ্ৰী ও সেবে কর (সংশোধনী) বিল-২০২৩’।

গৃহ নিৰ্মাণ ও নগর পরিক্ৰমা ইত্যাদি বিভাগের ‘দ্য গুয়াহাটি মেট্ৰোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (সংশোধনী) বিল-২০২৩’, ‘দ্য আসাম পাবলিক সেফটি (মেজারস) এনফোর্সমেন্ট (সংশোধনী) বিল-২০২৩’।

পরিবহণ বিভাগের ‘অসম মটর যানবাহন কর (সংশোধনী) বিল-২০২৩’।

শ্ৰম ও কল্যাণ বিভাগের ‘দ্য আসাম গ্ৰেচুইটি (সংশোধনী) বিল-২০২৩’।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top