News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের দাতিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ, মৃত্যু ৪ জনের
Image

মধ্যপ্রদেশের দাতিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ, মৃত্যু ৪ জনের

দাতিয়া, ১৩ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় দুই গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় একটি খেত থেকে গবাদি পশু তাড়ানো নিয়ে বিরোধের জেরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ গুলি চালালে চারজনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার সিভিল লাইন থানা এলাকার রেদা গ্রামে। মাঠে পশুদের নিয়ে পাল সম্প্রদায় ও ডাঙ্গী সম্প্রদায়ের লোকজন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিরোধ এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত জ্ঞান সিং পাল জানান, গবাদি পশু তাড়ানো নিয়ে ডাঙ্গি সম্প্রদায়ের সঙ্গে বিরোধ বাঁধে। এরপর শুরু হয় গুলিবর্ষণ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন বারাউনির এসডিওপি বিনায়ক শুক্লা। তিনি জানান, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top