News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এলাকার প্রধানের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ মামলা পাল্টা মামলা ঘিরে উত্তপ্ত গোটা এলাকা
Image

এলাকার প্রধানের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ মামলা পাল্টা মামলা ঘিরে উত্তপ্ত গোটা এলাকা

মামলা ও পাল্টা মামলা ঘিরে রীতিমতো উত্তপ্ত আমতলী থানার চারিপাড়া পুলিশপাড়া এলাকা। প্রধানের বিরুদ্ধে জমির জবর দখলের অভিযোগ উঠার পর পাল্টা মামলা করতে প্রধানের পরিবার শাসক দলের কর্মী সমর্থকদের নিয়ে থানায় বিক্ষোভ দেখায়। অভিযোগ  আমতলী থানাধীন চারিপাড়াস্থিত পুলিশ পাড়া এলাকার প্রধান মেনকা দাস এবং তার পরিবারের বাকি সদস্যরা পাশের বাড়ির কৃষ্ণ দত্তের ভিটে মাটি জবরদখল করার চেষ্টা করছে।
থানায় বহুবার যাওয়ার পরেও আমতলী থানার মহিলা পুলিশ অফিসার মামলা নেয় নি বলে অভিযোগ । অবশেষে নড়ে চড়ে বসে পুলিশ। পুলিশ অভিযুক্ত প্রদীপ দাসকে আটক করে থানায় নিয়ে আসে। তারপর অভিযুক্তদের নেতৃত্বে এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে এসে মঙ্গলবার রাতে আমতলী থানা ঘেরাও করা হয়।তারা অভিযোগ তুলে কৃষ্ণ পালের ভিটে মাটি খাস জায়গায় রয়েছে।

গত শনিবার প্রধানের বাড়ির সীমানায় বিদ্যুতিক আর্থিং বসানোর সময় কৃষ্ণ দত্তের সাথে ঝামেলা বাধে প্রধানের পরিবারের। তারপর কৃষ্ণ দত্ত এবং এবং তার ছেলে কৌশিক দত্ত নাকি প্রদীপ দাসকে দা দিয়ে আঘাত করতে যায়। তখন পার্শ্ববর্তী এলাকার মানুষজন এসে ঝামেলার নিষ্পত্তি করে। যদিও কৃষ্ণ পালের পরিবার প্রদীপ দাসের বিরুদ্ধে  অভিযোগ জানায়। পুলিশ প্রদীপ দাসকে থানায় নিয়ে আসতেই এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে থানা জড়ো করে প্রধান এবং প্রদীপ দাসের অনুগামীরা।  ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহন করুক , দাবি এলাকাবাসীর।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top