News Flash

  • Home
  • দেশ
  • প্রশাসনিক শীর্ষপদেও রদবদল পরিবর্তন করে গেলেন মুখ্যমন্ত্রী
Image

প্রশাসনিক শীর্ষপদেও রদবদল পরিবর্তন করে গেলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার সকালে সপারিষদ স্পেনের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিনেই রাজ্য প্রশাসনে ব়ড়সড় ঝাঁকুনি।

কিছু জেলার শীর্ষ আমলা থেকে শুরু করে পুলিশ প্রশাসনেও বড়সড় পরিবর্তন ঘটানো হল। এই তালিকা প্রকাশের পর প্রশাসনিক মহলে আলোচনা, কোনও কোনও ক্ষেত্রে আধিকারিকদের উন্নীত করে পুরস্কৃত করা হয়েছে। কাউকে আবার কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। যদিও সরকারের তরফে দাবি করা হয়েছে এই সব বদলি রুটিনমাফিক।

এই রদবদলে একাধিক জেলার জেলাশাসক বদল করা হয়েছে। বদল করা হয়েছে মোট ২২ জন শীর্ষ আমলাকে। জলপাইগুড়ির জেলাশাসকের দায়িত্ব থেকে মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্যসচিব করা হয়েছে। স্বাস্থ্য দফতর শুরু থেকেই মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। তাই এই বদলিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই তালিকায় পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলাকে বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ সচিব করা হয়েছে।

নদিয়ার জেলাশাসকের দায়িত্বে থাকা শশাঙ্ক শেঠিকে করা হয়েছে পর্যটন দফতরের বিশেষ সচিব। আবার কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে অর্থ দফতরের বিশেষ সচিব করা হয়েছে। বাঁকুড়ার জেলাশাসক রাখিয়া আইয়ারকে কেপিআইটি নির্দেশক করা হয়েছে। স্ট্যাম্প বিভাগের রেজিস্ট্রেশন এবং কমিশনার হয়েছেন হরিশঙ্কর পনিকর। সুরেশকুমার জগৎ হয়েছে বন দফতরের যুগ্মসচিব।

পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে পাঠানো হয়েছে নদিয়া জেলার জেলাশাসকের দায়িত্বে। এই জেলার জেলাশাসক ছিলেন শাশঙ্ক শেঠি। অরুণকে নদিয়া জেলার দায়িত্বে পাঠিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দায়িত্বে আনা হয়েছে পোন্নামবালম এস-কে। তিনি ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক ও জিটিএ-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তাঁর জায়গা দার্জিলিংয়ের জেলাশাসক হয়েছেন প্রীতি গয়ালকে। তিনি আবার উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে ছিলেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলার বদলে জেলাশাসকের দায়িত্ব পেয়েছেন পূর্ণেন্দুকুমার মাজি।

Releated Posts

প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ৫৯ কোটির গণ্ডি পেরোল, জমা ৩.১৭ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য চালু হওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা (পিএমজেডিওয়াই)-র আওতায় খোলা…

ByByNews Desk Aug 27, 2026

রাজস্থান পুরভোট ২০২৬: জয়পুরে ১১ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ আপের

জয়পুর, ২৭ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের বন্যা পরিস্থিতিতে বিহারে এনডিআরএফ-এর ৯টি দল মোতায়েন, স্ট্যান্ডবাই বাহিনী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পরিস্থিতি মোকাবিলায় বিহারের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা…

ByByNews Desk Aug 27, 2026

পাঞ্জাবে সরকারি পরিষেবা ব্যাহত, ধর্মঘটে তিন লক্ষ কর্মী

চণ্ডীগড়, ২৭ আগস্ট (আইএএনএস): মহার্ঘ ভাতা (ডিএ)-র বকেয়া এবং দীর্ঘদিনের অন্যান্য দাবিদাওয়া পূরণের দাবিতে বৃহস্পতিবার একদিনের গণছুটিতে গেলেন…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top