News Flash

  • Home
  • দেশ
  • ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তিকে বেনারসী স্টোল উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী
Image

ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তিকে বেনারসী স্টোল উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী

বারাণসী, ১২ সেপ্টেম্বর (হি.স.)। দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনের জি-২০ শিখর সম্মেলনে বিশ্বের শক্তিশালী দেশগুলির শীর্ষ নেতাদের মধ্যেও বেনারসী হস্তনির্মিত পণ্যের আকর্ষণ দেখা গেছে। বারাণসীর সাংসদ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তিকে বেনারসীতে তৈরি একটি স্টোল উপহার দিয়েছেন।

বিশেষ বিষয় হল বেনারসীর হাতে তৈরি স্টোলগুলি স্বপ্নের মতো নরম। হাতে তৈরি বিলাসবহুল সিল্কের সুতোর জটিল নকশা যা শহরের সাংস্কৃতিক সমৃদ্ধি এবং এর বুনন ঐতিহ্যকে প্রতিফলিত করে। বিয়ে এবং বিশেষ অনুষ্ঠানে বারাণসী সিল্কের স্টোল পছন্দ করা হয়। পরিধানকারীর মনে রাজকীয় অনুভব হয়। কাঁধে ঢেকে রাখা হোক বা হেডস্কার্ফ হিসাবে পরা হোক না কেন, বারাণসী স্টোল সর্বদাই বিশেষ আকর্ষণীয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কদম কাঠের একটি বাক্সে এই স্টোলটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তিকে দিয়েছিলেন। কদম কাঠ ভারতীয় সংস্কৃতিতে শুভ বলে মনে করা হয় এবং ভারতীয় ধর্ম ও পৌরাণিক কাহিনীতে এর বৈশিষ্ট্য রয়েছে। এই বাক্সটি কর্ণাটকের কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।- হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top