News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্য প্রকল্পে যুবকদের হাতে বৃত্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Image

লক্ষ্য প্রকল্পে যুবকদের হাতে বৃত্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর।। রাজ্যে প্রশাসনিক স্তরের উচ্চ আধিকারিকরা মূলত কেন্দ্রীয় সিভিল সার্ভিস ও ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োজিত হয়। আইএএস পরীক্ষার মাধ্যমে এই আধিকারিকগণ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকেও কর্মরত আছেন। তাদের নিয়োগ হয় ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইএফএস এবং আইপিএস সহ অন্যান্য কেন্দ্রীয় গ্রুপ এ এবং গ্রুপ বি আধিকারিকগণকেও নিয়োগ করা হয়। কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে সীমিত সংখ্যক পরীক্ষার্থী কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। তাই ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে সরকার ‘লক্ষ্য’ নামক মুখ্যমন্ত্রী বৃত্তি প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১৯ সালে “লক্ষ্য’ নামক এই স্কিমটি বর্তমান সরকার চালু করেছে।

সোমবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে এই স্কিমের সুবিধা বেশ কয়েকজন যুবকের হাতে তুলে দেন। এরমধ্যে রয়েছে শান্তি বাজারের জয় দেবনাথ, আগরতলার ভিক্টর দেববর্মা এবং জ্যোতিমান চাকমা। মুখ্যমন্ত্রী জানান, এই স্কিমের আওতায় আসতে ত্রিপুরায় স্থায়ী বসবাসকারী পরীক্ষার্থীদের ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে বৃত্তি প্রদান করা হয়। প্রথম পর্যায়ে প্রাথমিক পরীক্ষায় পাস করলে ৫ লক্ষাধিক টাকা এবং দ্বিতীয় পর্যায়ে প্রধান পরীক্ষায় পাশ করার পর কুড়ি হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। এর জন্য ছেলেমেয়েদের ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। তাদেরকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এতে করে এই পরীক্ষায় ছেলেমেয়েরা আরো বেশি উৎসাহিত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top