News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বামী বিবেকানন্দের শিকাগোর চমৎকার ভাষণ স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

স্বামী বিবেকানন্দের শিকাগোর চমৎকার ভাষণ স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স) : স্বামী বিবেকানন্দের শিকাগোয় দেওয়া চমৎকার ভাষণকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে যে বক্তৃতা দিয়েছিলেন তাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ১৩০ বছর আগে আজকের দিনে দেওয়া স্বামী বিবেকানন্দের শিকাগোর ভাষণটি এখনও বিশ্বব্যাপী ঐক্য এবং সম্প্রীতির আহ্বান হিসাবে স্মরণ করা হয়। এক্স-র পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন, ১৩০ বছর আগে আজকের দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে যে ভাষণটি বিশ্ববাসীর উদ্দেশে দিয়েছিলেন তা সারা বিশ্বের মানুষের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির আহ্বান হিসাবে সর্বত্র অনুরণিত হচ্ছে। মোদী এক্স-র বার্তায় আরও বলেন, মানবতার সার্বজনীন ভ্রাতৃত্বের উপর জোর দিয়ে তাঁর কালজয়ী বার্তা আমাদের পথপ্রদর্শক হয়ে রয়েছে।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top