News Flash

  • Home
  • দেশ
  • যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল যুব নেতা
Image

যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল যুব নেতা

হুগলি, ১০ সেপ্টেম্বর (হি.স): হুগলিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা। যুবতীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে পান্ডুয়া থানার পুলিশ । যুবতীর দাদুর অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তযুব তৃণমূল নেতাকে । ধৃতকে রবিবার চুঁচুড়া মহকুমা আদালতে পেশ করা হয় ।

জানা গেছে, শনিবার রাত্রিবেলা পান্ডুয়ার জয়পুরের জিটি রোডের ধারে বছর উনিশের ওই যুবতী দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল যুব নেতা এসে জোর করে তাঁকে গাড়িতে তোলেন। প্রায় ছয় কিলোমিটার দূরে সিমলাগড়ে গাড়ি দাঁড় করিয়ে শ্লীলতাহানি করেন। যুবতীর চিৎকারে এলাকায় স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন। টহলরত পান্ডুয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরাই উদ্ধার করেন যুবতীকে। গ্রেফতার করা হয় অভিযুক্ত নেতাকে।

যুবতীর দাদু বলেন, “আমি বাড়িতে ছিলাম। পাড়ার একটি ছেলে এসে ডেকে বলল থানায় যেতে। থানায় গিয়ে দেখি নাতনি বসে আছে। ঘটনা শুনে অফিসারকে বললাম যা করলে ভাল হয় করুন।”

পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা আমজাদ হোসেন বলেন,”তৃণমূল যুব নেতা একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে খুব ভাল কাজ করেছে। মেয়েটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”

তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। কয়েকদিন আগেই ওকে যুব সভাপতি করা হয়েছিল। তবে অন্যায় করলে দল বহিষ্কার করবে।”

যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। আর এই কাজ করেছেন সিপিএম নেতা আমজাদ হোসেন।

উল্লেখ্য, পাণ্ডুয়া এলাকার যুবনেতা এই অভিযুক্ত। সভাপতি হওয়ার পরই এলাকার এক ব্যক্তির দোকান জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত গ্রেফতার হতেই নিজের দোকান পুনরুদ্ধার করেন সুব্রত বর্মণ নামে ওই ব্যক্তি।

Releated Posts

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top