News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) ৬.৮ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো; মৃত্যু ৮২০ জনের, আহত অনেক মানুষ
Image

(আপডেট) ৬.৮ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো; মৃত্যু ৮২০ জনের, আহত অনেক মানুষ

রাবাত, ৯ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল সেন্ট্রাল মরক্কো। ৬.৮ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মরক্কোর বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। আহত ৬৭০ জনের মতো। হতাহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মারাকেশের ৭১কিমি (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৮.৫ কিলোমিটার গভীরে উচ্চ এটলাস পর্বতমালায়। স্থানীয় সময় অনুযায়ী, রাত ১১.১১ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার এই ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১৯ মিনিটের মধ্যে ৪.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়।
ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশ এবং পৌরসভাগুলিতে ৮২০ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৬৭০ জন। বহু বাড়ি ভেঙে পড়েছে, অনেক বাড়িতে ফাটল ধরেছে। ভূমিকম্পের আতঙ্কে সারারাত বাড়ির বাইরেই কাটিয়েছেন মানুষজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top