News Flash

Image

আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আজ রাজ্যে এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত অনুষ্ঠিত হয়েছে।

 এই লোক আদালতে মোট ৭১ টি বেঞ্চ গঠন করা হয়েছিল। তাতে নিষ্পত্তি জন্য ১৫,৬৩৭ টি মামলা নেওয়া হয়েছিল। ওই মামলাগুলির মধ্যে বকেয়া মামলা ৮১৭০টি এবং বিচারাধীন মামলা ৭৪৬৭টি ছিল।

আজ লোক আদালতে ৩৫৯৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বকেয়া মামলা ২৭৬৯ টি এবং বিচারাধীন  ৮২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ মোট ৪ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার ২৫০ টাকা আদায় হয়েছে।

এই জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা (যার মধ্যে আছে এমভি অ্যাক্টের মামলা, টিপি অ্যাক্টে মামলা, টিজি অ্যাক্টে মামলা এক্সাইস মামলা প্রভৃতি), বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকুরি সংক্রান্ত মামলা শুনানির জন্য তোলা হয়েছিল।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top