News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচনে দুইটি আসনের ফলাফলে শাসক দলও লজ্জা পাবে, বিদ্রুপ জিতেন্দ্র চৌধুরীর
Image

উপনির্বাচনে দুইটি আসনের ফলাফলে শাসক দলও লজ্জা পাবে, বিদ্রুপ জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ৮ সেপ্টেম্বর : উপনির্বাচনে দুইটি আসনের ফলাফলে শাসক দল বিজেপিও লজ্জা পাবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিদ্রুপের সুরে শাসক দল বিজেপিকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। অবশ্য, তাঁদের লজ্জা নেই, তীব্র কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদকের।

সাথে তিনি যোগ করেন, আগামীদিনে সারা ভারতবর্ষের আর্থ, সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য ত্রিপুরাকে ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করছে আরএসএস ও বিজেপি সরকার।

তাঁর কথায় , উপনির্বাচনে দুইটি আসনের ফলাফলে শাসক দল বিজেপিও লজ্জা পাবে। কারণ ,ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বক্সনগরের সিপিএম প্রার্থী প্রয়াত সামসুল হক ৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু, ছয় মাসের ব্যবধানে বক্সনগরের ভোটাররা মাত্র ৩ হাজার ভোট দিয়েছেন সিপিএম প্রার্থীকে। তাতে স্পষ্ট, উপনির্বাচনে ভোটের নাম প্রহসন হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top