News Flash

  • Home
  • বিদেশ
  • জো বাইডেনের কোভিড-টেস্ট ফের নেগেটিভ, ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট
Image

জো বাইডেনের কোভিড-টেস্ট ফের নেগেটিভ, ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা-পরীক্ষার রিপোর্ট আবারও নেগেটিভ এসেছে। মঙ্গলবার (আমেরিকার সময় অনুযায়ী) হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আর তাই জো বাইডেনের ভারত সফরে আসার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত তিনি মাস্ক ব্যবহার করবেন এবং মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে কথা বলবেন।

আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার সন্ধ্যাতেই জিল বাইডেনের কোভিড-আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এরপর প্রেসিডেন্ট বাইডেনের শরীর থেকে নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারও টেস্ট করলে জানা যায়, আমেরিকার প্রেসিডেন্টের শরীরে থাবা বসাতে পারেনি করোনাভাইরাস। আর তাই জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ভারত সফরে আসছেন।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top