News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপ্রেরণামূলক স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরাই : প্রধানমন্ত্রী
Image

অনুপ্রেরণামূলক স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরাই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): সুন্দর ভবিষ্যৎ এবং অনুপ্রেরণামূলক স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরাই। শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষকদের প্রতি এভাবেই কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “শিক্ষকরাই আমাদের ভবিষ্যত ও অনুপ্রেরণামূলক স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। শিক্ষক দিবসে আমরা তাঁদের অটল উৎসর্গ এবং দুর্দান্ত দৃঢ়তার জন্য অভিবাদন জানাই। ডক্টর এস রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”

শিক্ষক দিবসের প্রাক্কালে, মঙ্গলবার দিল্লিতে নিজ বাসভবনে এ বছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর প্রমুখ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top