News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রক্ত সংকট দূরীকরণে রক্তদান শিবির অনুষ্ঠিত কমলপুর হালাহালিতে
Image

মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রক্ত সংকট দূরীকরণে রক্তদান শিবির অনুষ্ঠিত কমলপুর হালাহালিতে

আগরতলা , ৫ সেপ্টেম্বর : রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূর করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলি রক্তদান শিবির অব্যাহত রেখেছে। ধলাই জেলার  কমলপুর মহকুমায় হালাহুলিতে মঙ্গলবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার যুবক-যুবতিসহ সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।  ৪৬ নং সুরমা কেন্দ্রের হালহুলি এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ঐ শিবিরে মোট ছাব্বিশজন স্বেচ্ছায় রক্তদান করেন। ঐ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস (পাল )। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে আরও বড় রক্তদান শিবির হবে। এগিয়ে আসবেন নতুন নতুন রক্তদাতারা। আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রক্তদান শিবিরে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন রক্তদান মহৎ দান। এর চেয়ে ভালো কাজ আর কিছুই হতে পারে না। নিয়মিতভাবে এলাকার সব কটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top