News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হঠাৎ দমকা হওয়ায়  টিনের ছাউনি ভেঙে বিদ্যুৎ পরিবাহী তার ও ট্রান্সফরমারের উপর পড়ে,অল্পেতে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী
Image

হঠাৎ দমকা হওয়ায়  টিনের ছাউনি ভেঙে বিদ্যুৎ পরিবাহী তার ও ট্রান্সফরমারের উপর পড়ে,অল্পেতে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী

আগরতলা , ৫ সেপ্টেম্বর : ভাদ্রমাসের তীব্র গরমের মধ্যেই মঙ্গলবার দুপুরে আচমকা দমকা হাওয়ায় একটি দালান বাড়ির ছাদে নির্মিত টিনের ছাউনি উড়ে গিয়ে বিদ্যুৎ পরিবাহী তার ও ট্রান্সফরমারের উপর পড়ে গিয়ে ঘটে বিপত্তি। ঘটনা রাজধানী আগরতলা শহরের বনমালীপুর রাম ঠাকুর মন্দির সংলগ্ন এলাকায়। এদিন  বড় ধরনের বিপর্যয় থেকে অল্পতে রক্ষা পেয়েছে আশপাশের মানুষ।

মঙ্গলবার দুপুরের তীব্র গরমের মধ্যে মুহূর্তেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং আচমকা দমকা হাওয়া বইতে শুরু করে। তাতে পথ চলতি সাধারন মানুষজন অপ্রস্তুত হয়ে পড়েন। ধূলাবালিতে একাকার হয়ে যায় রাস্তাঘাট। মানুষ যে যেখানে সম্ভব সেখানেই খানিকের জন্য আশ্রয় গ্রহণ করেন। এরই মধ্যে খবর পাওয়া যায়
অল্প বাতাসে উড়ে গেছে নব নির্মিত বিল্ডিংয়ে লাগানো বিশেষ গ্লাস। অল্পতে রক্ষা পায় পথচলতি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সফর্মার সহ ইলেকট্রিক তার।  ঘটনা বনমালীপুর রাম ঠাকুর মন্দিরের উল্টো দিকে। অন্যান্য কয়েকটি জায়গাতেও গাছপালার ডাল ভেঙে পড়ার খবর মিলেছে। তবে আকাশ যেভাবে কালো মেঘে ঢেকে গিয়েছিল সেই ভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষজনের।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top