News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাস ও রিগিং-র অভিযোগ, বক্সনগর ও ধনপুর কেন্দ্রে পুন: ভোটের দাবি সিপিএমের
Image

উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাস ও রিগিং-র অভিযোগ, বক্সনগর ও ধনপুর কেন্দ্রে পুন: ভোটের দাবি সিপিএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর : উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনে ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে পুন: ভোট চাইল সিপিএম। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানিয়েছেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি উপনির্বাচনে সন্ত্রাসের জন্য বিজেপিকে নিশানা করেছেন।

তাঁর দাবি, উপনির্বাচনে শাসক দল বিজেপি বহিরাগতদের মদতে ভোটে ব্যাপক রিগিং করেছে। সিপিএমের পোলিং এজেন্টরা এদিন ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি। মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জিতেন্দ্র লেখেন, বক্সনগর কেন্দ্রে ১৬ জন এবং ধনপুর কেন্দ্রে ১৯ জন পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে ঢুকতে পেরেছেন। তাঁদেরকেও ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্র থেকে বলপূর্বক তাড়িয়ে দিয়েছে বিজেপির আশ্রিত দুর্বৃত্তরা। 

এদিন তিনি সন্ত্রাসের জন্য মন্ত্রী বিকাশ দেববর্মাকে সরাসরি নিশানা করেছেন। তাঁর দাবি, মন্ত্রী বিকাশ দেববর্মার উস্কানিতে বিজেপির দুর্বৃত্তরা মোহনভোগে টিওয়াইএফ কর্মী জয়ন্ত দেববর্মাকে মারধর করেছে। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ জানান, বিধায়ক রামপদ জমাতিয়া নেতৃত্বে বহিরাগতরা ব্যাপক সন্ত্রাস করেছে। শুধু তাই নয়, ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হয়েছে। অথচ, পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই, বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে সমস্ত বুথে পুনরায় ভোট হোক, সিপিএম দাবি জানাচ্ছে। পাশাপাশি সিপিএম মন্ত্রী বিকাশ দেববর্মার গ্রেফতার এবং সিপাহিজলা জেলা পুলিশ সুপার ও বক্সনগর এবং ধনপুরের রিটার্নিং অফিসারের অপসারণ চেয়েছে। 

Releated Posts

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top