থানে, ৪ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় মুম্ব্রা বাইপাস রোডে দাউদাউ করে জ্বলে উঠল একটি চলন্ত গাড়ি। আগুনের লেলিহান শিখায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ওই গাড়িতে একই পরিবারের ৭ জন সদস্য ছিলেন, সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। থানে পৌর নিগমের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, রবিবার রাত দশটা নাগাদ মুম্ব্রা বাইপাস রোডের ওপর একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। ওই গাড়িতে থাকা ৭ জনকে উদ্ধার করা হয়। মুহূর্তের মধ্যেই গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। থানে পৌর নিগমের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তারভি বলেছেন, ওই গাড়িতে দুই মহিলা, একজন পুরুষ ও তিনটি শিশু ছিল, আগুন লাগা মাত্রই গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। দমকলের চেষ্টায় আগুন নিভলেও, গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

মুম্ব্রা বাইপাস রোডে দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, প্রাণে বাঁচলেন ৭ জন আরোহী
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















