News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়াম ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়াম ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা , ৪ সেপ্টেম্বর : আজ মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়াম ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন পরিদর্শনের গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী এদিন প্রথম মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামটি পরিদর্শন করেছেন।বর্তমানে অডিটোরিয়ামের সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এবং উচ্চ গুণগতমানসম্পন্ন হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।এরপর তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পরিদর্শন করেছেন।রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ ও ২নং হলটি পরিদর্শনের সময় সেখানকার কিছু সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন এবং তার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মূলত আজকের এই পরির্দশন আগরতলা শহরে অবস্থিত বিভিন্ন সরকারি ভবনগুলি কি অবস্থায় রয়েছে তা চাক্ষুস করা। এক্ষেত্রে যেখানে কিছু সমস্যা দেখা গেছে তা দ্রুত সমাধানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনটি আগরতলা শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম ভবন। এখানে প্রায় প্রতিদিনই সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান হয়ে থাকে। এই দুটি হলের আসনগুলি আরও উন্নতমানের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top