News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কামান চৌমুহনীতে নির্মিয়মান সমস্ত ফ্ল্যাটের বুকিং হয়ে গেছে এবং কুঞ্জবনে নির্মিয়মান ফ্ল্যাটের ৬০ শতাংশ বুকিং
Image

কামান চৌমুহনীতে নির্মিয়মান সমস্ত ফ্ল্যাটের বুকিং হয়ে গেছে এবং কুঞ্জবনে নির্মিয়মান ফ্ল্যাটের ৬০ শতাংশ বুকিং

আগরতলা , ৪ সেপ্টেম্বর : আজ আগরতলার শহরের টুডার টাউনশিপ প্রকল্প পরিদর্শনের গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, টুডার টাউনশিপ প্রকল্পে কামান চৌমুহনী ও কুঞ্জবনের ভগৎ সিং যুব আবাস সংলগ্ন স্থানে ফ্যাট নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। এর মধ্যে কামান চৌমুহনীতে নির্মিয়মান সমস্ত ফ্ল্যাটেরই বুকিং হয়ে গেছে এবং কুঞ্জবনে নির্মিয়মান ফ্ল্যাটের ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে। টাউনশিপ প্রকল্পে এই দুটি স্থানে ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ হলে আগরতলাবাসীর জন্য বেশ সুবিধা হবে আশা ব্যক্ত করে বলেন তিনি।

তাছাড়া ,এদিন দুটি প্রকল্পের কাজই দ্রুত শেষ করার জন্য নির্মাণ সংস্থার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, পুরাতন মোটর স্ট্যান্ডে মাল্টিলেভেল কার পার্কিংয়ের কাজও দ্রুত গতিতে চলছে। আগরতলা শহরে গাড়ি পার্কিং একটি বড় সমস্যা। মাল্টিলেভেল কার পার্কিংয়ের কাজ শেষ হলে আগরতলা শহরে পার্কিং সমস্যার সমাধান হবে। নির্মাণ সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজটি শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট লাইট হাউজ প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের কাজও দ্রুত গতিতে চলছে। আগামী ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে ফ্ল্যাট নির্মাণ কাজ শেষ করে তা ফ্ল্যাটের মালিকদের কাছে হস্তান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে নির্মাণ সংস্থা কাজ করছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top