News Flash

Image

করিমগঞ্জে নৈশ বাসে ৮ কেজি গাঁজা সহ আটক দুই পাচারকারী

করিমগঞ্জ (অসম), ২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জে একটি নৈশ বাস থেকে গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ঘটনা আজ শনিবার সন্ধ্যার। ধৃত দুজনকে বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ গ্রামের অভিষেক কুমার এবং মনীশ কুমার বলে পরিচয় পাওয়া গেছে।

করিমগঞ্জ থেকে নৈশ বাসের যাত্রী হয়ে গুয়াহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বিহারের দুই মাদক পাচারকারী অভিষেক কুমার ও মনীশ কুমার। তাদের হেফাজত কাছ থেকে মোট ১২ প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, আজ সন্ধ্যায় করিমগঞ্জ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নেটওয়ার্ক ট্রাভেলসের যাত্রীবাহী ডিলাক্স বাস ছেড়েছিল। কিন্তু ওই দুই যাত্রীর চালচলনে সন্দেহ হয় বাস চালকের। এর পর শহর থেকে কিছু দূরে বাবা হোটেলের সামনে গাড়ি থামিয়ে ওই যাত্রীর লটবহরে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা স্টিলের পাইপ থেকে বের হয় প্যাকেট প্যাকেট গাঁজা। খবর দেওয়া হয় সদর থানায়। খবর পেয়ে বাবা হোটেলের সামনে ছুটে যান সদর ওসি নিজে।

পুলিশের তালাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮ কেজি গাঁজা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই পাচারকারী নাকি জানিয়েছে, টাকার বিনিময়ে তারা গাঁজাগুলো ত্রিপুরা থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এগুলির মালিক তারা নয়।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top