News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজগঞ্জ বাজার এলাকায় উদ্ধার এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ
Image

মহারাজগঞ্জ বাজার এলাকায় উদ্ধার এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ

আগরতলা, ২ সেপ্টেম্বর।। মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে মৃতদেহের মুখ থেকে রক্ত পড়তে দেখা গেছে। মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে শুক্রবার গভীররাতে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহারাজগঞ্জ বাজারের পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছেন মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতদেহের মুখ থেকে রক্তক্ষরনের চিহ্ন পাওয়া গেছে। তবে কিভাবে এই মৃত্যু হয়েছে সেই ব্যাপারে কিছুই স্পষ্ট না বলে জানিয়েছেন পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। শহরের প্রাণকেন্দ্রে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বাজার এলাকায়।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top