News Flash

  • Home
  • দেশ
  • আদিত্য এল-১-র সফল উৎক্ষেপণে ইসরোকে অভিনন্দন জিতেন্দ্র সিং-এর
Image

আদিত্য এল-১-র সফল উৎক্ষেপণে ইসরোকে অভিনন্দন জিতেন্দ্র সিং-এর

নয়াদিল্লি, ২ সেপেম্বর (হি.স) : কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আদিত্য এল-১ মিশনের সফল উৎক্ষেপণের জন্য দেশ ও ইসরোকে অভিনন্দন জানিয়েছেন।

ডঃ জিতেন্দ্র সিং বলেন, আজ আদিত্য এল-১-এর উৎক্ষেপণ শুধু দেশ নয়, গোটা বিশ্ব দেখেছে। এটা সত্যিই ভারতের জন্য একটি গৌরবময় মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিতেন্দ্র সিং বলেন, তিনি মহাকাশ গবেষণার ক্ষেত্রকে উৎসাহ দিয়েছেন, এবং দেশের মানুষকে বুঝিয়েছেন যে আকাশের কোন সীমা নেই।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, আদিত্য মিশনকে সফল করতে ভারতীয় বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন। বছরের পর বছর পরিশ্রম করার পর এই মুহূর্ত আসে, এই মুহূর্তটি জাতির কাছে অঙ্গীকার পূরণের মুহূর্ত।

আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণ আমাদের কর্মসংস্কৃতিতে সম্পূর্ণ বিজ্ঞান এবং সম্পূর্ণ জাতির দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেটা আমরা আমাদের কর্ম-সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত করেছি।

Releated Posts

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top