News Flash

Image

রাস্তার ধারে মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর : আজ সাত সকালে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আমতলী থানাধীন ফুলতলী বাজার এলাকার স্হানীয় মানুষ সকালে গোরু চড়াতে এসে দেহ পড়ে থাকতে দেখতে পেয়েছেন। ওই ঘটনা আত্মহত্যা না খুন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মৃতদেহকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, গকুলনগর পালপাড়ার বাসিন্দা শঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়েছে।মৃত শঙ্কর দেবনাথের পরিবারের সদস্যরা জানিয়েছেন,তাঁকে খুন করা হয়েছে। কারণ, শুক্রবার বিকেলে বাড়ি থেকে দোকানে আসার কথা বলে বেরিয়ে ছিলেন।সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল বন্ধ ছিল।সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। আমতলি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top