News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ

আগরতলা, ২ সেপ্টেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে শনিবার। পর্ষদ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী এবং পর্ষদ সচিব ডক্টর দুলাল দে। সাংবাদিক সম্মেলনে তারা জানান ছাত্র-ছাত্রীরা যাতে একটি বছর পিছিয়ে না যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করেই রাজ্য সরকার এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এ বছর থেকে বছর বাঁচাও পরীক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। যেসব পরীক্ষার্থী একটি কিংবা দুটি বিষয়ে অনুউত্তীর্ণ হয়েছে তাদেরকে  পুনরায় পরীক্ষায় বসিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যেই বছর বাচাও পরীক্ষা কর্মসূচি গৃহীত হয়েছে। এ ধরনের কর্মসূচি গ্রহণ করার ফলে বহু সংখ্যক পরীক্ষার্থীরা সফলতা পেয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য  ফর্ম ভরেছেন ৪২৫৮ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসেছিল ৩৭৯৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩৪৩ জন। । অনুত্তীর্ণ হয়েছে ১৪৫৩ জন। বছর বাঁচাও পরীক্ষায় সফলতার হার ৬১ শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৪৪০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসে ছিল ৪১৮৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪৩৪ জন। অনুত্তীর্ণ ৭৭২ জন। সফলতার হার ৮২ শতাংশ।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top