News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষণ শেষে হত্যা, দুই আসামীকে সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের
Image

ধর্ষণ শেষে হত্যা, দুই আসামীকে সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ২ সেপ্টেম্বর।। ধর্ষণ শেষে হত্যা, দুই আসামী সুমন দাস ও চন্দন দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন বিশালগড়ের এডিশনাল সেশন জজ দেবাশীষ কর। শনিবার উক্ত মামলার রায় ঘোষণা করেছে আদালত।

সংবাদ সূত্রে জানা যায়, বিশালগড় থানা এলাকার মুড়াবাড়ির এক মহিলাকে ধর্ষণ শেষে হত্যা করে মৃতদেহটি একটি পরিত্যক্ত কুয়েতে ফেলে দেওয়া হয়েছিল। পরিবারের লোকজনরা মহিলাকে খুঁজে না পেয়ে বিশালগড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তী সময়ে পুলিশ তদন্তক্রমে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত কুয়ো থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছিল ২০২০সালের ২৭ এপ্রিল। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে তদন্তক্রমে আদালতে যথারীতি চার্জশিট জমা দেয়। আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে শনিবার চূড়ান্ত রায় ঘোষণা করে। অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানা নির্দেশ দিয়েছে বিশালগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

Releated Posts

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026

বাড়ি থেকে বেরিয়ে ২৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, স্ত্রীর সন্ধানে সংবাদমাধ্যমের দ্বারস্থ স্বামী

কমলপুর, ৩০ জুলাই: কমলপুর মহকুমার সালেমা ডাববাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী নমিতা দাস গত ৪ জুলাই বাড়ি…

ByByReshmi Debnath Jul 30, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top