News Flash

  • Home
  • দেশ
  • বিরোধী দলগুলির মধ্যে ‘মিউজিক্যাল চেয়ার’-এর কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই : সম্বিত পাত্র
Image

বিরোধী দলগুলির মধ্যে ‘মিউজিক্যাল চেয়ার’-এর কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): মুম্বইয়ে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেছেন, বিরোধী দলগুলির মধ্যে ‘মিউজিক্যাল চেয়ার’-এর কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র বলেছেন, “এই ধরনের বিরোধী দলের বৈঠক আমাদের কাছে নতুন কিছু নয়, সেটা ২০১৪ অথবা ২০১৯-ই হোক। এই ‘অহঙ্কারী জোট’ আবারও গঠিত হয়েছে এবং আবারও চেষ্টা করছে।”

বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র আরও বলেছেন, “এটিকে ‘স্বার্থপর জোট’ বললে অত্যুক্তি হবে না। এটি বাধ্যতার জোট, শক্তি নয়।” সম্বিত পাত্র জোর দিয়ে বলেছেন, এই সমস্ত বিরোধী দলগুলি ২০ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি ও দুর্নীতি করেছে। এটা একটা স্বার্থপর জোট… তাঁদের এজেন্ডা হল দুর্নীতি থেকে সর্বোচ্চ মুনাফা লাভ।” সম্বিত আরও বলেছেন, “আমরা চন্দ্রযান এবং আমাদের রোভার ইতিমধ্যেই উন্নয়নের কাজ করছে, যেখানে কংগ্রেসের ক্ষেপণাস্ত্রটি জ্বালানি না থাকায় তা উৎক্ষেপণ হবে না। কংগ্রেস নিজেদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ ভালো করেই জানেন কার বাহন অবতরণ করবে এবং কার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও হবে না।”

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top