News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুরে ম্যাচ খেলতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সাদার্ন সমিতির কোচ ও কর্মকর্তারা
Image

দুর্গাপুরে ম্যাচ খেলতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সাদার্ন সমিতির কোচ ও কর্মকর্তারা

গুড়াপ, ৩০ আগস্ট (হি. স.) : দুর্গাপুরে ম্যাচ খেলতে যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে সাদার্ন সমিতির কোচ ও কর্মকর্তারা। বুধবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের গুড়াপের কাছে। যদিও এই ঘটনায় প্রাণে বাঁচলেন সাদার্নের কোচ ও দুই কর্তা।

জানা গিয়েছে, বুধবার কলকাতা লিগে দুর্গাপুরে পাঠচক্রের সঙ্গে ম্যাচ ছিল সাদার্ন সমিতির। সাদার্নের দল আগেই পৌছে গিয়েছিল দুর্গাপুরে। কিন্তু দলেরে সঙ্গে না গিয়ে অন্য একটি গাড়িতে দুর্গাপুরে যাচ্ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য, সাদার্নের দুই কর্তা সৌরভ পাল ও প্রণব মুখোপাধ্যায়। বর্ধমানের গুড়াপের কাছে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। গাড়িটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে। দুর্ঘটনায় সাদার্ন কোচ-কর্তাদের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বলে খবর। ভেঙে যায় গাড়ির সামনে কাচ। এই ঘটনায় গুরুতর জখম হন সাদার্নের এক কর্তা প্রণব মুখোপাধ্যায়। তার মাথায় বুকে ও হাতে চোট লেগেছে। অল্পবিস্তর আঘাত পান কোচ রঞ্জন ভট্টাচার্য ও অপর এক কর্তা সৌরভ পাল। ঘটনার পর তড়িঘড়ি প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনিই জানান যে, প্রণব মুখোপাধ্যায়ের মাথার চোট গুরুতর কিনা জানতে স্ক্যান করানো হয়। প্রাথমিকভাবে আশঙ্কাজনক কিছু চোখে পড়েনি। তাঁর অবস্থা যথেষ্টই স্থিতিশীল।

Releated Posts

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top