News Flash

Image

ছয়জন বাংলাদেশী যুবক আটক 

আগরতলা, ৩০ আগস্ট: অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয়জন বাংলাদেশী যুবককে আটক করে সাব্রুম থানার পুলিশ।পুলিশী জেরায় তারা স্বীকার করেছে বাংলাদেশী নাগরিক বলে।

জানা যায়, বুধবার সাব্রুম থানার পুলিশের কাছে গোপন খবর আসে বাংলাদেশী বেশ কয়েকজন নাগরিক সীমান্ত অতিক্রম করে তারা সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় অবস্থান করছেন।এই খবর পেয়ে তৎক্ষণাৎ সাব্রুম থানার এস আই ধ্রুব মজুমদার অন্যান্য পুলিশ কর্মীরা সাদা পোশাকে ওই এলাকায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয় বাংলাদেশি যুবক চা বাগানে দৌড়াতে থাকে পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে ছয় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিয়ে আসে থানায় ।

পুলিশ জানিয়েছে, ওই ৬ জন বাংলাদেশের যুবকের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।বর্তমানে ওই ৬ বাংলাদেশের যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তারা কি উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশ করেছে।

সাব্রুম থানার পুলিশ কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশীদের আটক করে যাচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে , সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ১০৯ নং ও ৯৬ নং বিএসএফ ব্যাটেলিয়ান সীমান্তে তাদের সঠিক কর্তব্য পালন করছে কিনা। যদি সঠিক কর্তব্য পালন করে থাকে তাহলে প্রতিনিয়ত কি করে এত পরিমাণ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top