News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণে লাল চন্দন কাঠ উদ্ধার, গ্রেফতার ৪
Image

কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণে লাল চন্দন কাঠ উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ২১৪ কেজি লাল চন্দন। ঘটনায় চারজনকে গ্রেফতারও করেছে বিমানবন্দর থানার পুলিশ। সূত্রের খবর,কলকাতা থেকে দিল্লি হয়ে বিদেশে লাল চন্দন পাচারের ছক ছিল।

জানা যাচ্ছে, বুধবার সকাল ৯ টা নাগাদ ওই চার ব্যক্তি কলকাতা বিমানবন্দরে আসে। চারজনের সঙ্গে ছিল ১০টি বড় বড় ব্যাগ। সেই ব্যাগগুলি বিমানবন্দরে সিকিউরকিটি চেকিং করার সময়েই এই বিপুল পরিমাণে লাল চন্দন কাঠ উদ্ধার হয়। প্রথমে সিকিউরিটি চেকিং-এর সময়ে দশটি ব্যাগ দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এরপর ওই ব্যাগগুলি আলাদা করে চেকিং করা হয়। তখন দেখা যায়, ব্যাগগুলিতে ঠাসা রয়েছে লাল চন্দন কাঠ। এরপর সঙ্গে সঙ্গে ওই ব্যাগগুলির মালিক ইমরোজ হুসেন, আরিজ হুসেন, শাই ইরশাদ শেখ ও আবিদ হোসেনকে প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ আরও বাড়ে। কী উদ্দেশে এই প্রচুর পরিমাণ লাল চন্দন কাঠ তারা নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। ধৃতদের এরপর বিমানবন্দর থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং পরে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, উদ্ধার হওয়া লাল চন্দনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

জানা যাচ্ছে, ওই চারজনের প্রথমে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা ছিল। তারপর দিল্লি থেকে রাতে এয়ার ইন্ডিয়ারই অন্য একটি বিমানে চেপে হংকং-এ যাওয়ার ছক কষেছিল ওই ব্যক্তিরা। আগামিকাল ধৃত চার ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top