News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাখী বন্ধন উৎসবে বোনেদের উদ্দেশে বড় ঘোষণা গেহলত সরকারের
Image

রাখী বন্ধন উৎসবে বোনেদের উদ্দেশে বড় ঘোষণা গেহলত সরকারের

জয়পুর, ৩০ আগস্ট (হি.স) : রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে বড় উপহার ঘোষণা করল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও রোডওয়েজের বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বোনেরা, মঙ্গলবার রাতে গেহলত এই উপহার বোনেদের উদ্দেশে ঘোষণা করেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এক্স-এ পোস্ট করেন, রাখী বন্ধনের শুভদিনে আমার রাজ্যের বোন, মেয়ে ও মায়েরা বুধবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। ৩০ ও ৩১ আগস্ট এই সুবিধা পাওয়া যাবে। রাজস্থান রাজ্য পরিবহণ কর্পোরেশনের বাসগুলিতে সমস্ত শ্রেণির মেয়ে এবং মহিলাদের জন্য সম্পূর্ণ রাজ্যে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হবে।

রাখী বন্ধনের দিন বোনেরা ভাইকে রাখি বাঁধতে অনেক দূর ভ্রমণ করেন। এই বিষয়টি মাথায় রেখেই গেহলত সরকার বোনদের স্বার্থে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৯ তারিখ রাত ১২ থেকে ৩০ তারিখের মধ্যরাত পর্যন্ত তাদের জন্য সাধারণ এবং এক্সপ্রেস বাসে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করা হয়েছে। বাসে অত্যধিক ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে মহিলাদের জন্য অতিরিক্ত রোডওয়েজ বাসেরও ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top