News Flash

  • Home
  • দেশ
  • চিনের মানচিত্র ইস্যু ‘খুবই উদ্বেগের’, প্রধানমন্ত্রীর এটা নিয়ে কথা বলা উচিত : রাহুল গান্ধী
Image

চিনের মানচিত্র ইস্যু ‘খুবই উদ্বেগের’, প্রধানমন্ত্রীর এটা নিয়ে কথা বলা উচিত : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): চিনের মানচিত্র ইস্যুটি ‘খুবই উদ্বেগের’, তাই প্রধানমন্ত্রীর এটা নিয়ে কথা বলা উচিত। এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সকালে দিল্লি থেকে কর্ণাটক যাওয়ার আগে, দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, “আমি বলেই আসছি, প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি, তা মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন সীমা লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যা খুবই গুরুতর, তারা জমি কেড়ে নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত।”

উল্লেখ্য, সোমবারই বেজিং তথাকথিত “চিনের মানচিত্র”-র ২০২৩ সংস্করণ প্রকাশ করেছে। যা অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনের সীমানার মধ্যে নিজেদের অঞ্চল হিসাবে দাবি করেছে। এরই প্রেক্ষিতে এই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল আরও বলেছেন, “আমি সবেমাত্র লাদাখ থেকে ফিরে এসেছি এবং আমি বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি, তা সম্পূর্ণ মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন আমাদের জমি দখল করেছে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top