News Flash

Image

সি.পি.আই(এম এল)-এর সাংবাদিক সম্মেলন

আগরতলা, ২৯ আগস্ট: উপনির্বাচনে রাজ্যের দুটি আসনে সি.পি.আই.এম -র প্রার্থীদের সমর্থন করবে সি.পি.আই(এম এল)।আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সি.পি.আই(এম এল) দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।

এদিন তিনি বলেন,নরেন্দ্র মোদী শাসনকালে গত ১০ বছরে দেশজুড়ে এবং ৬ বছরে ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বকালে ত্রিপুরায় এক অভূতপূর্ব ও অস্বাভাবিক পরিস্থিতি চলছে।সারা দেশে ঘৃণা ও বিদ্বেষের বিষ ছড়ানোর ফলে আজ মনিপুর জ্বলছে।এই ফ্যাসিবাদী আরএসএস ও বিজেপিকে পরাস্ত না করলে আগামীকাল সারা দেশ জ্বলবে।

উপনির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপিকে পরাস্ত করে সারা দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে হবে।তাই উপনর্বাচনে সিপিএমের মনোনীত প্রার্থী ২০ বক্সনগর কেন্দ্রের মিজান হোসেন এবং ২৩ ধনপুর কেন্দ্রে মনোনীত প্রার্থী কৌশিক চন্দকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top