News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের প্রাণবন্ত সংস্কৃতিকে সুন্দরভাবে প্রদর্শন করে ওনাম উৎসব : প্রধানমন্ত্রী
Image

কেরলের প্রাণবন্ত সংস্কৃতিকে সুন্দরভাবে প্রদর্শন করে ওনাম উৎসব : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): সমস্ত দেশবাসী, বিশেষ করে কেরল ও মালয়ালি সম্প্রদায়ের মানুষজনকে ওনাম উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনামের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সবাইকে ওনামের শুভেচ্ছা! বিগত কয়েক বছর ধরে, ওনাম একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসব কেরলের প্রাণবন্ত সংস্কৃতিকে সুন্দরভাবে প্রদর্শন করে।” পাশাপাশি সমস্ত দেশবাসীর সুস্বাস্থ্য, অতুলনীয় আনন্দ এবং অপরিসীম সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

কেরলের সবচেয়ে বড় উৎসব হল ওনাম। টানা ১০-দিন ধরে ওনাম উৎসব পালিত হয়। এই ১০-দিন নানা আচার ও আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওনামের দশদিন আগে হল ‘আত্তম’ নক্ষত্র। সকালে স্থানীয় মন্দিরে দেবতার কাছে প্রসাদ নিবেদন করে ওনাম উৎসবের আয়োজন শুরু হয়। সেদিন প্রত্যেক বাড়ির উঠোনে নানা বর্ণের ফুলের এক বৃত্ত এঁকে ওনাম উৎসবের সূচনা হয়। এই আল্পনাকে বলা হয় পোক্কালম। প্রতিদিন এই বৃত্তের সংখ্যা বাড়ে একটি করে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top