News Flash

  • Home
  • দেশ
  • বকখালি এলাকায় নদীবাঁধ পরিদর্শন করলেন সুকান্ত, দত্তপুকুর কান্ডে এনআইএ তদন্তের দাবি তাঁর
Image

বকখালি এলাকায় নদীবাঁধ পরিদর্শন করলেন সুকান্ত, দত্তপুকুর কান্ডে এনআইএ তদন্তের দাবি তাঁর

দক্ষিন ২৪ পরগনা, ২৭ আগস্ট (হি.স) : দুদিনের জন্য দক্ষিন ২৪ পরগনার জেলা সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দক্ষিন ২৪ পরগনার বকখালিতে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে একটি প্রকাশ্য সমাবেশ করেন। পাশাপাশি রবিবার সকালে এলাকার দুর্বল নদীবাঁধ পরিদর্শনে যান। এরপর এদিন বিকেলে মন্দিরবাজার এলাকায় একটি জনসভা করেন তিনি। আর সেই সভা মঞ্চ থেকেই দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

রবিবার সকাল ন’টা নাগাদ বেরিয়ে বকখালির ভাঙন কবলিত নদী বাঁধগুলি পরিদর্শন করেন। এদিন বিজেপির রাজ্য সভাপতির সাথে ছিলেন বিজেপির দক্ষিন ২৪ পরগনা জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্বরা। তিনি বকখালির হাতিকোনা এলাকায় ভাঙন কবলিত নদী বাঁধগুলি ঘুরে দেখেন, পরে ওই এলাকার বিপর্যস্ত গরীব মানুষদের হাতে ঘরের জন্য ত্রিপল বিতরণে অংশগ্রহণ করেন।
পাশাপাশি এদিন বিকেলে মন্দির বাজারে জনসভা করেন সুকান্ত মজুমদার। আগামী ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই দলের সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। সেই উদ্দেশ্যেই দলের রাজ্য সভাপতির এই দুদিনের দক্ষিন ২৪ পরগনা জেলা সফর। তবে এদিন মন্দিরবাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানান। তিনি আরও বলেন, এত বিস্ফোরক এলো কোথা থেকে এই ঘটনার পেছনে দেশ বিরোধী শক্তির যোগ রয়েছে কিনা তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে তদন্তের দাবী জানাবেন।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top