News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মিজোরামের সাইরাঙে বিধ্বস্ত নির্মীয়মাণ রেলসেতু : আবারও কাঠগড়ায় নির্মাণ সংস্থা এবিসিআই
Image

মিজোরামের সাইরাঙে বিধ্বস্ত নির্মীয়মাণ রেলসেতু : আবারও কাঠগড়ায় নির্মাণ সংস্থা এবিসিআই

গুয়াহাটি, ২৬ আগস্ট (হি.স.) : মিজোরামের সাইরাঙে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে যে বিপর্যয় সংঘটিত হয়েছে তার জন্য আবারও কাঠগড়ায় এবিসিআই নির্মাণ সংস্থা। এত বড় দুর্ঘটনার পর উত্তরপূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার আধিকারিকদের মাথায় হাত। প্রশ্ন উঠছে, নির্মীয়মাণ রেল সেতু ভেঙে এত বড় বিপর্যয়ের জন্য কে দায়ী? অভিযোগের আঙুল এবারও নির্মাণ সংস্থা এবিসিআইর দিকে।

এই নির্মাণ সংস্থার নিম্নমানের কাজ এবং অনভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের গাফিলতির জন্য বড় বিপর্যয় ঘটে এতগুলি শ্রমিকের প্রাণ গেছে। এবিসিআই নির্মাণ সংস্থাকে নিয়ে বিতর্কের শেষ নেই। যেখানেই এই নির্মাণ সংস্থা কাজ করে, সেখানেই নিম্নমানের কাজ করার অভিযোগ যেন তাদের পিছু ছাড়তে চায় না। নির্মীয়মাণ এই রেল সেতু ভেঙে দুর্ঘটনার পর ফের বিতর্কের শিরোনামে সাইরাং রেল সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শিলচরের এবিসিআই নির্মাণ সংস্থা।
এবিসিআই নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ারদের গাফিলতির দরুনই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠছে। লামডিং-বদরপুর হিল সেকশনে ব্রডগেজ রেলপথের নিউহাফলং স্টেশনের কাছে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ৯ নম্বর টানেল নির্মাণেও এবিসিআই-এর বিরুদ্ধে নিম্নমাণের কাজ করার অভিযোগ উঠেছিল। বিশেষজ্ঞরা ওই টানেলের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

মিজোরামের ভৈরবী-সাইরাং রেলপথের ১৯৬ নম্বর রেল সেতু নির্মাণ কাজে এবিসিআই কাজে হাত দেয় ২০১২ সালে। লামডিং ডিভিশন সূত্রে জানা গেছে, ওই রেল সেতুর কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছিল। আগামী দু-মাসের মধ্যে রেলপথটি খুলে দেওয়ার কথা ছিল। ঘন জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে কাজ শুরু হয় এই রেল সেতুর। কিন্তু যে গতিতে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। এ বছরই মিজোরামে বিধানসভা নির্বাচন। তার আগে এই সেতুর কাজ শেষ করে আগামী দু-মাসের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলের ওপেন লাইন শাখার হাতে হস্তান্তরের কথা ছিল।
সেতু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইস্পাতের সাদা রেল গার্ডকে সঠিকভাবে পিলারের সঙ্গে জুড়ে দিতে একটি হলুদ গার্ড থাকে। সেই গার্ড নাকি খুব নড়বড়ে ছিল। যার জন্য মূল সেতু, যার ওজন ৮০০ টন তা হুড়মুড় করে ভেঙে নীচে পড়ে যায়। শ্রমিকদের প্রত্যেকের শরীরে সেফটি বেল্ট লাগানো ছিল। কিন্তু ৮০০ টনের লোহার সেতুর ওজনের কাছে এই বেল্ট কাজ দেয়নি। যার দরুন এই বিপত্তি ঘটে রেল সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২৩ জন শ্রমিকের মৃত্যু ঘটে। এমতাবস্থায় ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত সংযোগকারী এই রেল সেতুর কাজ এখন শেষ হতে কতদিন সময় লাগবে এটাই এখন বড় প্রশ্নচিহ্নের সৃষ্টি হয়েছে রেলওয়ে বিশেষজ্ঞ মহলে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top