News Flash

Image

ডিমা হাসাওয়ের উমরাংসোতে সড়ক দুর্ঘটনায় হত দুই ব্যক্তি

হাফলং (অসম), ২৬ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসো ২৮ কিলো এলাকায়।

পুলিশ সূত্ৰে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টা নাগাদ ভয়ংকর এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে উমরাংসোৰ লংকু পুলিশ ফাঁড়ির অন্তর্গত ২৮ কিলো এলাকায়। সূত্রের খবর, এএস ০৯ জি ৮৪১৬ নম্বরের একটি মোটর সাইকেলে চেপে দুজন উমরাংসো থেকে লংকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে লংকা থেকে উমরাংসো আসছিল এএস ০৯ সি ৭৯৫৭ নম্বেরর একটি ডাম্পার। তখনই ২৮ কিলো এলাকায় মোটর সাইকেল ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে মোটর সাইকেলের দুই আরোহীর।

প্রচণ্ড সংঘর্ষে ডাম্পারটি মোটর সাইকেলকে বহু দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে এক মোটর সাইকেল আরোহীর মুখ মণ্ডল সম্পূর্ণ থেঁতলে গেছে। মাথার ঘিলু বেরিয়ে আসে।

এদিকে দুর্ঘটনা সংঘটিত করে ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু উমরাংসো থানার পুলিশ ঘাতক ডাম্পারের পিছু ধাওয়া করে ১৯ কিলো থেকে আটক করতে সক্ষম হয়।

সড়ক দুর্ঘটনা নিহত দুই ব্যক্তিকে উমরাংসোর সিকিলাংসো এলাকার ক্লোরসন হানসে (১৭) এবং পশ্চিম কারবি আংলং জেলার খেরনির চাংবং গ্রামের পবিত্র বে (৩৯) বলে শনাক্ত করা হয়েছে।

এদিকে লংকু ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহে উমরাংসো-লংকা সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top