News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের দাবীতে ফের পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষকের দাবীতে ফের পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা

আগরতলা, ২৫ আগস্ট।। শিক্ষকের দাবীতে ফের পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। শুক্রবার শিক্ষক স্বল্পতার অভিযোগ এনে বাইখোড়া কুশারঘাট উচাইবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই পথ অবরোধ করে। তাদের অভিযোগ বিদ্যালয়ে মোট ক্লাস ১০ টি, তবে শিক্ষক-শিক্ষিকা রয়েছে ৪ থেকে ৫ জন। ফলে তাদের বিদ্যালয়ের পঠনপাঠন এক প্রকার বন্ধ বললেই চলে। তাদের অভিযোগ বারকয়েক শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিদ্যালয়ে ভিজিটে এসেছেন। বারবার তারা শিক্ষক স্বল্পতার অভিযোগ জানিয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি, সমস্যা সেই তিমিরেই। সামনেই পরীক্ষা, শিক্ষক স্বল্পতার কারনে বিদ্যালয়ে কোনো পঠনপাঠনই হয়নি। তাই তারা কিভাবে পরীক্ষা দেবে সেই প্রশ্ন তোলে অবরোধস্থল থেকে।তারা দাবি জানায় আগামী সোমবারের মধ্যে তাদের বিদ্যালয়ে শিক্ষক চাই।  রাস্তা অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়। যদিও কিছু সময় পর বিদ্যালয়ের আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top