News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগের দাবীতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের
Image

শিক্ষক নিয়োগের দাবীতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের

আগরতলা, ২৫ আগস্ট : উচাইবাড়ী উচ্চ বিদ্যালয় নানান সমস্যায় জর্জরিত।তার মধ্যে বড় সমস্যা হচ্ছে শিক্ষক স্বল্পতা।শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে।তাই আজ সকালে শিক্ষকের নিয়োগের দাবিতে পথ অবরোধ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরনে জানা যায়,উচাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমানে প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী রয়েছে।কিন্তু বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ৮ জন।তার উপর আজকের দিনে বিদ্যালয়ে ৪ জন শিক্ষক উপস্থিত রয়েছে।এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে।বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত।কিন্তু এইসকল সমস্যার উপেক্ষা করে ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে চাইছে ছাত্র ছাত্রীরা।বর্ষাকালে বিদ্যালয়ের ছাঁদ দিয়ে ক্লাসরুমে জল পড়ে। তাছাড়া ছাত্র ছাত্রীরা বসার জন্য পর্যাপ্ত পরিমানে টেবিল নেই।এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সল্পতা।

তাই দ্রুততার সহিত শিক্ষক নিয়োগের জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই অবরোধে বসে।  পরবর্তীসময় বাইখোড়া থানার এস আই শিব শঙ্কর সাহা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের সাথে কর্থাবাতা বলেন।পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।  

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top