News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই গোষ্ঠীর মারপিটের জেরে রাস্তা অবরোধ, উত্তপ্ত মূর্তিছড়া চা বাগান এলাকা
Image

দুই গোষ্ঠীর মারপিটের জেরে রাস্তা অবরোধ, উত্তপ্ত মূর্তিছড়া চা বাগান এলাকা

আগরতলা, ২৫ আগস্ট।। মূর্তিছড়া চা বাগান এলাকায় বাঙালি এবং বাগানিদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ভটেরবাজার এলাকায় বাঙালিরা একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শুক্রবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষজন। যার ফলে যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়।  বাঙালিদের অভিযোগ দুজন গাড়ির চালককে নাকি মূর্তিছড়া এলাকায় আটক করে কয়েকজন বাগানি মিলে বেধড়ক মারপিট করেছে। এরই প্রতিবাদে সকল বাঙালিরা একত্রিত হয়ে ভটের বাজার এলাকায় পথ অবরোধ করে।
পরবর্তীকালে সমরুরপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং তিনি বলেন উক্ত বিষয়টি নিয়ে রবিবার ভটেরবাজার এলাকায় একটি বৈঠক করবেন বলে আশ্বাস দেন। উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা। বাঙ্গালীদের পক্ষ থেকে মূর্তিছড়া চা বাগানের বাগানিদের বিরুদ্ধে ১টি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় কৈলাশহর থানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  উত্তেজনা   বিরাজ করছে। এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার  চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top