News Flash

  • Home
  • দেশ
  • আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা, পুলিশের জালে ধৃত দুই কুখ্যাত দুষ্কৃতী
Image

আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা, পুলিশের জালে ধৃত দুই কুখ্যাত দুষ্কৃতী

কিশনগঞ্জ, ২৫ আগস্ট (হি. স.) : বিহারের পূর্ণিয়ার মুফসিল থানা এলাকার ভাডো গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র পাচারের সময় ধৃত দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র। শুক্রবার অস্ত্রগুলি উদ্ধার হয় । তদন্তের স্বার্থে ধৃতদের নাম ঠিকানা জানায়নি সংশ্লিষ্ট থানার পুলিশ।

জানা গিয়েছে, গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে একটি নম্বরবিহীন বাইকে পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র। সেই খবর পাওয়া মাত্রই পুলিশ নাকা চেকিং শুরু করে বিহারের পূর্ণিয়ার মুফসিল থানা এলাকার ভাডো গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। এদিন দুপুরে নাকা চেকিং চলাকালীন একটি নম্বরবিহীন বাইক আটক করে পুলিশ। বাইকে থাকা দুই যুবককে আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ ধৃতদের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করে দু’টি অত্যাধুনিক পিস্তল, একটি দেশি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ছয়টি কার্তুজ। ধৃতদের হেপাজতে থাকা দুটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত নম্বরবিহীন বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নাম ঠিকানা জানায়নি। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top