News Flash

  • Home
  • দেশ
  • টাকার বিনিময়ে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার অভিযোগে গ্রেফতার
Image

টাকার বিনিময়ে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার অভিযোগে গ্রেফতার

ক্যানিং, ২৫ আগস্ট (হি. স.) : সরকারি সার্টিফিকেট তৈরি করে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম সুদীপ মণ্ডল। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মহকুমাশাসকের দফতরে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ মহকুমাশাসকের দফতর থেকে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার নাম করে সাত হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। ধৃতের বিরুদ্ধে এদিন থানায় অভিযোগ দায়ের করেন মহকুমাশাসক প্রতীক সিং। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধুমিতা সুতার নামে ক্যানিংয়ের এক মহিলা মহকুমাশাসকের দফতরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান সুদীপ মন্ডল নামে ক্যানিংয়ের রায়বাঘিনী গ্রামের বাসিন্দা এক যুবক তাঁর কাছ থেকে দু দফায় সাত হাজার টাকা নেন জন্ম সার্টিফিকেট তৈরি করে দেবেন বলে। কিন্তু সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও সেই সার্টিফিকেট পাননি তিনি। বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরে এসে জানতে পারেন এই সরকারি সার্টিফিকেট পেতে কোন টাকাই লাগে না। এরপর মহকুমাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন মহকুমাশাসক নিজেই।

শুক্রবার বিভিন্ন অছিলায় ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। মহকুমাশাসকের দফতরে এলেই তাকে আটকে রাখা হয়। জেরায় নিজের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। মহকুমাশাসক বলেন, “ এক মহিলা অভিযোগ করেছিলেন তাঁর কাছ থেকে সাত হাজার টাকা নেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট করে দেওয়ার জন্য। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এক যুবককে ধরা হয়েছে। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে।”

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top